ভালুকায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মাস ব্যাপি তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৩১ ডিসেম্বর)দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠি হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ সভাপতিত্ব করেন।
এসময়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা জামায়াত ইসলামী’র আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, মজিবুর রহমান মজু,পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুব দল সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, সাবেক ছাত্রনেতা কায়সার আহমেদ কাজল, মাসুদ রানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রধান ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































